শিক্ষা

পুলিশ সুপার থেকে ডিআইজি পদে ৬৫ রদবদল

Shishir Mahmood • 14 October 2025, 04:09 PM ফটো কার্ড
126 বার পড়া হয়েছে
শেয়ার করুন:
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সরকার পতনের পর পরিবর্তনের ধারায় একদিনে পুলিশে আরও একটি বড় রদবদল হয়েছে; উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদের ৬৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নতুন ইংরেজি বছরের প্রথম দিন বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এর মধ্যে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এপিবিএন এর ডিআইজি আবুল বাশার তালুকদারকে সিআইডিতে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজিদের মধ্যে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আহম্মদ মুঈদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এর আগে তাকে র‌্যাবের পরিচালক হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগেই তাকে পুলিশ সদরে নিয়ে আসা হল।

এছাড়া আরও চার অতিরিক্ত ডিআইজির আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।

এর দুদিন আগে সোমবার একজন অতিরিক্ত আইজিপি ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। সেদিন বাতিল করা হয় দুজন পুলিশ সুপারের বদলির আদেশ।

সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় এর আগেও কয়েক দফায় বড় রদবদল হয়েছে।

অন্তর্বর্তী সরকার গত ২০ নভেম্বর আগের পুলিশ প্রধান মো. ময়নুল ইসলামকে সরিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব দেয় বাহারুল আলমকে।

নতুন আইজিপি দায়িত্বে আসার পর এ দফায় আবার বড় রদবদলের আদেশ এল।

সংযুক্ত ফাইল:
View Attached File