ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক
Shishir Mahmood • 06 October 2025, 08:32 PM
• ফটো কার্ড
47 বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন ও মো. ফাহিম হোসেন। ৯ জনকে অভিযুক্ত করে দায়ের করা অভিযোগে আটককৃতরা ছাড়া আরও কয়েকজনের নাম রয়েছে। তারা হলেন- তাহামিন আহম্মেদ, মো. নাঈম উদ্দিন, ফাহিম হোসেন ও মো. নাজমুল।
ভুক্তভোগী নারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী।