কীভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ, জানালেন তিনি
Shishir Mahmood • 29 September 2025, 03:06 PM
• ফটো কার্ড
55 বার পড়া হয়েছে
এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা আছে। ২০১২ সালে প্রথম ফাইনালে হেরেছিলো খুব কাছ থেকে, ২০১৬ ও ২০১৮ সালে আরও দুবার ফাইনালে হেরেছে বাংলাদেশ। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় লিটন দাসের দল। এই লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে দলের প্রথম বহর।
দেশ ছেড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জাকের আলী বলেন দলের লক্ষ্য। তিনি বলেন, দলের লক্ষ্য হলো শিরোপা জয় করা। তবে কী পরিকল্পনা করেছে দল, সেটাও বলেছেন তিনি।
জাকের বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রতিটি ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে। ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ধাপে ধাপে ভালো খেলেই একটি সফল টুর্নামেন্টের জন্য যাচ্ছি।’
এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে খেলার ইতিহাস থাকলেও কোভিড পরবর্তী টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারেনি। ২০২২ সালে আসরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল। এরপর গেল আসরের সুপার ফোরে খেললেও ফাইনালে ওঠা সম্ভব হয়নি। ফলে এবার প্রধান কাজ হলো সুপার ফোর নিশ্চিত করা। বাংলাদেশও কৌশলে এগোচ্ছে, জাকেরের কথায় সেটিই বোঝা যায়। তবে এশিয়া কাপের আগে বাংলাদেশের ফর্মে আশা জাগাচ্ছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দুটি সাবেক চ্যাম্পিয়নকে সিরিজে হারিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে আবার তাদের মাঠে। এরপর নিজের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় লাভ করেছে।
এশিয়া কাপের আগে দেশে আরও একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে লিটন দাসের দল। তাই এই টুর্নামেন্টে দল উঠছে আকাশছোঁয়া আত্মবিশ্বাস নিয়ে।
বাংলাদেশ এই প্রতিযোগিতাময় গ্রুপে। দলের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর লিটনদের প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ পর্বের সব ম্যাচ হবে আবুধাবিতে।