বিনোদন

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

Shishir Mahmood • 30 September 2025, 11:18 PM ফটো কার্ড
34 বার পড়া হয়েছে
শেয়ার করুন:

পারফিউম কেন বেছে নেওয়া জরুরি?

প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা, আর সেই অনুযায়ী সবার গন্ধ, পছন্দও ভিন্ন। কেউ হয়তো হালকা ফুলের ঘ্রাণ পছন্দ করেন, কেউ আবার মসলাদার বা কাঠের সুবাসে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ক্যাটেরিনা বলেন, পারফিউম শুধু গন্ধই নয়, এটা আপনার মেজাজ, স্টাইল আর আত্মপরিচয়ের একটা অংশ। এমনকি কোনো কোনো সুবাস আমাদের প্রিয় স্মৃতি বা আবেগের সঙ্গেও জড়িয়ে থাকে। তাই পারফিউম নির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই।

সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে?

ত্বকে ব্যবহার করে পরীক্ষা করুন

দোকানে গিয়ে পারফিউমের বোতলের মুখ থেকে শুঁকে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটা একদম ভুল পদ্ধতি।

পারফিউম আসলে আপনার ত্বকের সঙ্গে মিশে কেমন ঘ্রাণ ছড়ায়, সেটা বোঝা জরুরি। কারণ একেকজনের ত্বকের সঙ্গে পারফিউমের রসায়ন ভিন্ন হতে পারে।

পরামর্শ : হাতের কব্জিতে একটু স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঘ্রাণটা কেমন লাগে বুঝে সিদ্ধান্ত নিন।

একটি নয়, কয়েকটি ঘ্রাণ ট্রাই করুন

ক্যাটেরিনা বলেন, একটা পারফিউমে আটকে না থেকে ভিন্ন ভিন্ন ঘ্রাণও ব্যবহার করা উচিত। কারণ একেক দিন একেক মুড, একেক পরিবেশ—একেক সুবাস আপনার আলাদা দিক ফুটিয়ে তুলতে পারে।