বিনোদন

বুঝে নিন, আপনি কি সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন?

Shishir Mahmood • 30 September 2025, 11:15 PM ফটো কার্ড
43 বার পড়া হয়েছে
শেয়ার করুন:

সম্মান বজায় রাখেন

মতভেদ হবেই। কিন্তু সম্পর্ক তখনই টিকে থাকে, যখন ঝগড়া বা দ্বন্দ্বের মাঝেও একে অপরের প্রতি সম্মান থাকে। আপনি যদি অনুভব করেন, আপনার সঙ্গী মতভেদেও আপনাকে অসম্মান করেন না, তাহলে আপনি সঠিক পথেই হাঁটছেন।

গুরুত্ব দেন এবং পান

আপনার সময়, অনুভূতি, চাওয়া-পাওয়াকে কি গুরুত্ব দেন আপনার সঙ্গী? যদি দেখেন, তিনি নিজের চেয়ে আপনাকে আগে ভাবেন, তাহলে সেটি একটি বড় ইতিবাচক লক্ষণ।

সময় দেন

ভালোবাসা মানেই সময় দেওয়া। ব্যস্ততার মধ্যেও কেউ যদি আপনার জন্য সময় বের করে, বুঝতে হবে তিনি আপনাকে গুরুত্ব দেন। সময় দেওয়া মানে শুধু একসঙ্গে থাকা নয়, মানসিকভাবে পাশে থাকা।

ভবিষ্যতের পরিকল্পনায় আপনি আছেন

আপনার সঙ্গী কি ভবিষ্যতের কথা ভাবছেন? সেখানে কি আপনি আছেন? যদি দেখেন তিনি আপনাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনাও করেন না, বুঝবেন আপনি তার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ।